নারায়ণগঞ্জ জেলার সকল থানায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে পুলিশ নিয়মিত ভাবে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (বুধবার) ভোর ০৬.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ গ্রেফতার করে এক নারীকে। এসআই(নিরস্ত্র)/মিলন ফকির এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। সোনিয়া (২৮), পিতা-রিপন গাজী, মাতা-নিলুফা বেগম, সাং-দাপা মসজিদ, কাজী বাড়ী আব্দুল বারেক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, কুতুবপুর, থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জকে ১৬০ (একশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা পাওয়া যায় বলে জানিয়েছেন পুলিশ । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD