জামালগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
Muntu Rahman
/ ০
Time View
Update :
বুধবার, ৫ আগস্ট, ২০২৬
Share
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী স্মরণসভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বক্তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে জুলাইয়ের চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরে আলম ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জুলাই আহত যোদ্ধা বিফলা আক্তার ও শুভ মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জুলাই যোদ্ধা তাহের আহমদ, জুলাই যোদ্ধা হাসান আল মাহমুদ, আরিফুল হক সরকার, মেহেদী হাসান রুকন, আবু সুফিয়ান, সানজিদা আক্তার নিহা, সাবিহা নওরিন সারা, দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদ তালুকদার।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) ডা. মো. শামসুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিব আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আস্আদ, জুলাই শহীদ সোহাগ মিয়ার বাবা মো. আবুল কালাম ও মা মোছা. রোকেয়া বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।