মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল গফুরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা, অশালীন বক্তব্য ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টার প্রতিবাদে আজ সকালে আয়োজিত সমাবেশে এমপি মহোদয় দৃঢ় কণ্ঠে বলেন—
“আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি-ধমকি কিংবা অশালীন ভাষায় আমাকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো খড়কুটো নয়, যে সামান্য ঝড়েই ভেসে যাবে। এই সংগঠন আদর্শ, নীতি ও জনগণের শক্তির ওপর দাঁড়িয়ে আছে।
যারা কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে রাজনৈতিক শিষ্টাচারকে পদদলিত করেছে, তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই—এখন থেকে এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর ও আইনসম্মতভাবে মোকাবিলা করা হবে। জনগণের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার পরিণতি তাদের বুঝতে হবে।
আমাকে ভেড়ামারায় প্রবেশ করতে দেওয়া হবে না—এমন হুমকি যারা দিয়েছে, তাদের উদ্দেশে বলতে চাই, আমি ভেড়ামারায় এসেছি, আবারও আসব। কোনো সন্ত্রাসী, কোনো হুমকি, কোনো অপশক্তি আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ ।
আমি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এমপি নই, আমি জনগণের এমপি। জনগণের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় আমি আপসহীন। হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কিংবা কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করে আমাকে থামানো যাবে না ইনশাআল্লাহ ।
মনে রাখবেন—জনগণের শক্তির সামনে সন্ত্রাস ও অপশক্তির দম্ভ বেশিদিন টিকে থাকতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে, প্রতিরোধ চলবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
— মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল গফুর
কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা)
Devoloped By WOOHOSTBD