ভারতে মুসলমানদের ঈদ উদযাপনের আগে হিন্দুদের অনুমতি নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন বিজেপির বিধায়ক রামেশ্বর শর্মা। তাঁর এমন বক্তব্যকে কেন্দ্র করে দেশটিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের নেতারা এ মন্তব্যের বিরোধিতা করেছেন।
মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রামেশ্বর শর্মা বলেন, সূর্য ও চাঁদ সনাতন ধর্মের সঙ্গে সম্পৃক্ত। তাঁর দাবি, হিন্দুধর্মের দেবতা শিবের সঙ্গেও চাঁদের সম্পর্ক রয়েছে। অথচ মুসলমানরাও চাঁদ দেখেই ঈদ উদযাপন করেন।
সংবাদমাধ্যম মানিকন্ট্রোল, এএনআই ও জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিজেপির এই বিধায়ক তাঁর বক্তব্যে চাঁদকে সনাতন ধর্মের অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মুসলমানরা যে চাঁদ দেখে ঈদ পালন করেন, সেটিও সনাতন ধর্মের চাঁদ। তাই ঈদ উদযাপনের সময় মুসলমানদের সনাতন ধর্মের প্রশংসা করা উচিত।
Devoloped By WOOHOSTBD