• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা দাউদকান্দি মডেল থানা পুলিশ মাদক দ্রব্য সহ বিভিন্ন অপরাধের অভিযুক্ত ১৪ জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ কর্তৃক ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১ সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫ মুন্সীগঞ্জের মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ ২ মাদক কারবারি গ্রেফতার” বটিয়াঘাটায় কালীমন্দির নির্মাণে চেয়ারম্যান আসলাম হালদারের ঢেউটিন ও নগদ অর্থ অনুদান

নওগাঁর আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

Montu Rahman / ৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাপ্পু (৩০) নামে এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপও বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বেওলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত পাপ্পুকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান। এ সময় আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাসেল হোসাইনসহ অভিযানে নিয়োজিত ফোর্স উপস্থিত ছিলেন।

অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD