কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) মাদক বিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ৭০ লক্ষ টাকার অবৈধ মাদকদ্রব্য (২০০০০ পিস ইয়াবা) সহ একজন মাদক কারবারিকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ( ০৩/১১/২০২৬) খ্রি. সময় আনুমানিক ১৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার একটি চৌকস টিম দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আবু সেলিম রেজা ফোর্সগণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় চেকপোস্ট করাকালীন একটি বাস থেকে আনুমানিক ৭০ লক্ষ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবাসহ আসামি মোঃ পারভেজ (২৬), পিতা- মোঃ বাদল, মাতা- পারভিন আক্তার, সাং- সূর্যনগর, ১৭ নম্বর ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা, কে গ্রেপ্তার করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে সীমান্তবর্তী এলাকা থেকে এই মাদকদ্রব্য নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জ সহ আশপাশের এলাকায় বিক্রি করে। এ সংক্রান্তে দাউদকান্দি মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ধৃত আসামির বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে।
Devoloped By WOOHOSTBD