বটিয়াঘাটা উপজেলার ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের খেজুরতলা আন্ধারিয়া (বড়বাড়ির সামনে) সার্বজনীন কালীমন্দিরের নতুন ঘর নির্মাণে ব্যক্তিগত তহবিল থেকে ঢেউটিন ও নগদ অর্থ অনুদান প্রদান করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসলাম হালদার।
নিজস্ব অর্থায়নে মন্দিরের উন্নয়ন ও নির্মাণকাজে এ সহযোগিতা করায় স্থানীয় এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁর এ মানবিক ও মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে চেয়ারম্যান আসলাম হালদারের এমন সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয়দের পক্ষ থেকে জনতার চেয়ারম্যান মোঃ আসলাম হালদারকে এ মহতী উদ্যোগের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকাবাসী ও সচেতন মহল।
Devoloped By WOOHOSTBD