• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ ছিনতাই ও পাঁচ মামলার আসামি গ্রেফতার সাক্ষরতার বিকল্প নেই, জামালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ‎ তাহিরপুরে আটক নাসির বিড়ি’র হদিস মিলছে না, প্রশ্নের মুখে মাদক নির্মূল ঐক্য পরিষদ দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নওগাঁ জেলার নিয়ামত পুর থানা পুলিশ চোর চক্রের২ সদস্যকে গরু সহ জনতার সহায়তায় আটক নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুন্সিগঞ্জে পৃথক অভিযানে ডিবি পুলিশ ১৪০ বোতল এস্কাফ এবং ১২০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম নারায়ণগঞ্জ “র‍্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার হাজীগঞ্জ কেল্লার পুল এলাকা হতে ৮ রাউন্ড শৰ্টগান এর কার্তুজ উদ্ধার” ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ড আসামি র‍্যাবের নিকট আটক কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০,১৯৭ পিস ইয়াবা, ৫ কেজি গাঁজা, উদ্ধারসহ সর্বমোট ২৭ জন গ্রেফতার

সাক্ষরতার বিকল্প নেই, জামালগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ‎

Montu Rahman / ২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

‎মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::
‎‘সাক্ষরতা অর্জন করি, মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

‎পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি স্বাগত বক্তব্য দেন। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফারজেল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

‎সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত।

‎তিনি বলেন, ‘একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতা সীমাবদ্ধ নয়; প্রতিটি নাগরিককে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শতভাগ সাক্ষরতা অর্জনে উপজেলা প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।’

‎আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ ও জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিজ উদ্দিন প্রমুখ।

‎সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শতভাগ সাক্ষরতা অর্জন জরুরি। নিরক্ষরতা দূরীকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তারা নিরক্ষরতা দূরীকরণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD