• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার বাঁশখালীতে জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, ২৭ ‘যুবক-যুবতী’র মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে

ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার

Montu Rahman / ৮ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মোঃ হারুন অর রশীদ:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন চেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মহিদুজ্জামান মন্টু মাস্টার।

নির্বাচন সামনে রেখে প্রকাশিত তাঁর নির্বাচনী পরিকল্পনায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে সততা, ন্যায়বিচার ও জনসেবার পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নির্বাচিত হলে ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। এ লক্ষ্যে ইউনিয়নবাসীর সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন মন্টু মাস্টার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD