• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার বাঁশখালীতে জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার আহ্বান – ফখরুল ইসলাম এমপি বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে জামালগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, ২৭ ‘যুবক-যুবতী’র মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে

মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

Montu Rahman / ৩ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকায় ৬৪২ বোতল ফেনসিডিল (ফেয়ারড্রিল) ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ৩১ অক্টোবর (শনিবার) ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় রূপগঞ্জ উপজেলার রুপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকার প্রগতি স্কুলের পশ্চিম পাশে ব্রিজের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ শিমুল হোসেন (৩৬) এবং একই থানার পার সাওতা বিনোদপুরের আব্দুল লতিফের ছেলে মোঃ ইয়ামিন আলী (২১)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই অভিযান পরিচালনা করা হয়। এস আই (নিরস্ত্র) অজয় কুমারের নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে ৬৪২ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেয়ারড্রিল উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত দুই কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।
রূপগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD