• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। নতুন বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন।

Muntu Rahman / ৩ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।


‎‎পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের সবুজায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে।
‎শনিবার (১৩ জুন) সকাল ১১.০০ টার সময় মহিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান মহিপুর গ্রামীণ সড়কের উভয় পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেন মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ মানিক।

‎এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন মানবিক সমাজসেবা সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির, ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

‎উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনপদকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এ মহতী উদ্যোগকে সফল করতে মহিপুর ইউনিয়ন পরিষদ দৃঢ় প্রতিজ্ঞ। কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১ হাজার ৮০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে।”

‎প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান বলেন, “সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মহিপুর ইউনিয়নেও এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে পুরান মহিপুর গ্রামের পাইকবাড়ি সড়কের পশ্চিম দিকে কাঁচা রাস্তার উভয় পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ রোপণ করা হয়।”

‎বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। তারা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD