• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের গ্রেফতার-৫ জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন ইউএনও শিল্পী রাণী মোদক নারায়ণগঞ্জে অস্ত্র গুলি সহ ৩ মামলার আসামি রাজন গ্রেফতার বাবার কবর জিয়ারত ও শ্রমিকদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আসলাম হালদার কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক মান্দায় জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত, মাথায় ৪ সেলাই সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার দৌলতপুরে পাট বিক্রির ৪ লাখ ১৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ২ সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান।।১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা কালিয়াকৈরে মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড, অঙ্গীভূত আনসার (জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের)

চাঁপাইনবাবগঞ্জ পুরাতন বাজারে সিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন

Montu Rahman / ১৬০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার ও চেম্বার ভবন সংলগ্ন সিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক মো. মনিরুল ইসলাম, এম কোরাইশী মিলু, বাহারাম সহ চেম্বারের অন্যান্য পরিচালকবৃন্দ। উদ্বোধন শেষে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। এতে ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদায় পরিণত হওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে যেত। সিসি ঢালাইয়ের মাধ্যমে রাস্তার উন্নয়ন হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে।” স্থানীয় ব্যবসায়ীরাও রাস্তা উন্নয়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং বাজারে ক্রেতাদের যাতায়াত সহজ হওয়ায় ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়বে। চেম্বার কর্তৃপক্ষ জানিয়েছে, কাজটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করা হবে, যাতে অল্প সময়ের মধ্যেই পুরাতন বাজার এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ উন্নত সড়ক সুবিধা ভোগ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD