• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ঢাকা বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন

যশোরেরর পল্লীতে যুবলীগ নেতা রেজাউল হত্যা

Muntu Rahman / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মালিকুজামান কাকা

যশোরে মধ্যরাতে যুবলীগ নেতাকে হত্যায় থমথমে অবস্থা বিরাজ করছে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এলাকায়। কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে মঙ্গলবার রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগ নেতা রেজাউল ইসলামকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। রেজাউল একই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা রেজাউল ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির পাশে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল হাসনাত বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD