• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে ঝটিকা পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের ৩৭ জন গ্রেফতার মান্দায় সাংবাদিকতার পাশাপাশি আম বাগানে লাউ চাষে বাজিমাত, দৌলতপুরে এসআরবি’র অভিযানে বিদেশি রিভলবারসহ শিহাব উদ্দীন গ্রেফতার বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড়

Montu Rahman / ১১৩ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি –

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক হালচাল নিউজ এর সম্পাদক  ডাঃ কামরুল ইসলাম মনা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে। তারই ধারাবাহিকতায় ভেড়ামারা সনো ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটা জায়গা আদালত কর্তৃক বুঝে দেওয়া নিয়ে নিউজ করেছিলেন বেশ কয়েক মাস পূর্বে। হটাৎ গতকাল আদালতের নোটিশ মারফত জানতে পারেন নাছিমা আক্তার নিলু স্বামী শহিদুল ইসলাম, গ্রাম – বামনপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া বাদী হয়ে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা সহ ৫ জনের নামে দেশীয় অস্ত্র সস্ত্র ও খুন জখমের হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক তার কাজবাধা সৃষ্টি করে বন্ধ করে দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা’র বিরুদ্ধে নাছিমা আক্তার নিলু’র উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়রানিমূলক মিথ্যা ও বানোয়াট ,ভিত্তিহীন মিথ্যা অভিযোগ এবং অপবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক হালচাল নিউজ এর সম্পাদক  ডাঃ কামরুল ইসলাম মনা সহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

নিন্দা ও প্রতিবাদের ঝড় :

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক হালচাল নিউজ এর সম্পাদক  ডাঃ কামরুল ইসলাম মনা’র বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়রানিমূলক মিথ্যা ও বানোয়াট ,ভিত্তিহীন অভিযোগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার সভাপতি শামসুল আলম স্বপন, জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী,সদস্য সচিব প্রযুক্তিবিদ রোকনুজ্জামান রনি, জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক লালন টিভি ও দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম মাহমুদ, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক ও দৈনিক সূত্রপাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল হোসেন, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরটিএন গোলাম আকবর চৌধুরী, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়কারী সাইফুর চৌধুরী, রাঙামাটি অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মশাহিদ আহমেদ, ইবি প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক মাহমুদ রাজ, দৌলতপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আহসানুল হকসহ ঈশ্বরদী, কুমারখালি, খোকসা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রমুখ ।

অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় এই মিথ্যা অভিযোগের জন্য অনলাইন সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD