• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দৌলতপুরে বন্যাকবলিত ৬শত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন

বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান

Montu Rahman / ৮৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধিঃ-খুলনা-১ আসনের জাতীয় সংসদ জননেতা আমীর এজাজ খান’র নির্দেশে বটিয়াঘাটা উপজেলা বাজার সদর এলাকা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এলজিইডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক মোঃ নাজমুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ জহির মাজাহার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, বিএনপি নেতা সমাজসেবক মোল্লা সেলিম, এলজিইডির শাখা ব্যবস্থাপক সাহিদুর রহমান। উল্লেখ্য নদী বেষ্টিত বটিয়াঘাটা উপজেলা বাজার সদর সহ নদী ভাঙ্গনের কবলে পড়ে প্রতি বছর শত শত পরিবার বাস্তহারা হয়ে মানবেতর জীবন যাপন করছে । পাশাপাশি নদী ভাঙ্গনে উপজেলা বাজার সদর সংকুচিত হয়ে যাচ্ছে । বিগত সরকারের আমলে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় নদী উপকূলীয় অঞ্চলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ।যা আগামী বর্ষা মৌসুমে পানির খরস্রোতার চাপের কারনে নদী ভাঙ্গন আরো মারাত্মক আকার ধারণ করার আশংকা দেখা দিয়েছে । বিশেষ করে নদী ভাঙ্গনে ১নং জলমা ইউনিয়নের জলমা ও কচুবুনিয়া সম্পূর্ণ দুটি গ্ৰাম এবং উক্ত দুটি গ্ৰাম সহ ইউনিয়নের শত শত মানুষের ঘরবাড়ি জমিজমা ভেঙ্গে গিয়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে । উক্ত দুটি গ্ৰামের মানুষ তাদের ঘরবাড়ি ও জমিজমা হারিয়ে সরকারি ওয়াপদার পাশে খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে । সরকার আসে যায়, কিন্তু বটিয়াঘাটায় নদী ভাঙ্গন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ গ্ৰহন করেনি । খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে । তারই ধারাবাহিকতায় গতকাল এলজিইডির বিভাগীয় কর্মকর্তারা উপজেলা বাজার সদরের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা টুটুল গোলদার, সাবেক ইউপি সদস্য নূর আলম ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, হারুন শেখ, মোঃ আব্দুল্লাহ বুলবুল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD