• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।।

কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

Montu Rahman / ১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সভাপতি মীর আয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক রবিউল ইসলাম খান

কুষ্টিয়া প্রতিনিধি:

জাতীয়তাবাদী তাঁতী দল কুষ্টিয়া জেলা শাখার ৯১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মীর আয়ুব হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলহাজ্ব অধ্যাপক মোঃ রবিউল ইসলাম খান। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এবং কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের সুপারিশক্রমে কুষ্টিয়া জেলা শাখার এ কমিটি অনুমোদন করা হয়েছে।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলায় জাতীয়তাবাদী তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নবনির্বাচিত নেতারা। তারা বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

কমিটি অনুমোদন দেওয়ায় নবনির্বাচিত সভাপতি মীর আয়ুব হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক রবিউল ইসলাম খান প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হাজী মজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে কমিটি গঠনে সহযোগিতা ও সুপারিশ করায় কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আরও জানান, কুষ্টিয়া জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে জেলা জাতীয়তাবাদী তাঁতী দল সব সময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া, নতুন নেতৃত্ব তৈরি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে কুষ্টিয়া জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী তাঁতী দলের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সংগঠন আরও শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD