• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।। সরিষাবাড়ীতে বেড়েই চলেছে গরু চোরের প্রবণতা

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে চাঁদাবাজি ঘটনায় বিএনপি ও এলাবাসীর মধ্যে সংঘর্ষ

Montu Rahman / ২৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিএনপি কথিত নেতারা মেঘনা নদীতে চাঁদাবাজি ঘটনায় গজারিয়া থানাধীন বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নদীতে চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুত্ব একজন সহ আহত বেশ কয়েকজন।
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের নদীতে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে এলাকা বাসী জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির একটি গ্রুপ এবং আড়ালিয়া গ্রামের একটি চাঁদা আদায়কারী গ্রুপের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মোতালেব ব্যাপারী নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়। চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানা যায় ।

স্থানীয় মানুষদের অভিযোগ রয়েছে, মোতালেব ব্যাপারীর বিরুদ্ধে বিএনপির যুবদলের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে উপজেলার মেঘনানদীতে ও আশেপাশে চাঁদা আদায় করে আসছিলেন। গত শনিবার (৭ নভেম্বর /২৬) নদীতে চাঁদা তুলতে গিয়ে অন্যয়ভাবে চাঁদাবাজ গ্রুপ চাঁন বাদশা শাকিল গংদের সাথে সংঘর্ষে ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে আহত হওয়ার পর ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে জনসম্মুখে প্রচার করা হচ্ছে যে, তাঁরা নাকি চাঁদাবাজদের বাধা দিতে গিয়ে আহত হয়েছেন।

এদিকে সংঘর্ষের ঘটনার পর খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। পুলিশ ঘটনা স্থলে থাকা সাকিলকে পুলিশ আটক করে। পুলিশ তাঁকে আড়ালিয়া থেকে গজারিয়া থানায় নিয়ে যাওয়ার সময় পথে বড় রায়পাড়া স্ট্যান্ড এলাকায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মোতালেবের পক্ষের লোকজন পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ সদস্যদের পাশাপাশি আটক সাকিলকেও আঘাত করে হামলাকারীরা।

পরবর্তীতে পুলিশ সাকিলকে থানায় নিয়ে যাওয়ার পর মোতালেবের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বড় রায়পাড়া স্ট্যান্ড থেকে আড়ালিয়া গ্রামের এক সাধারণ যুবককে তুলে নিয়ে মোতালেবের বাড়িতে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায় । এতে ওই যুবক গুরুত্ব আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে সাধারণ মানুষের জান মাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রায় সময় উপজেলার বিভিন্ন স্থানে মাদক দ্রব্য সহ চুরি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই মেঘননা নদীতে চাঁদাবাজি ডাকাতি সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত রয়েছে কিছু অসাধু ব্যবসা-সম্পৃক্ত ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD