কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ভেড়ামারা পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ সুমন বিশ্বাসের বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন নির্বাচন, এলাকার সার্বিক পরিস্থিতি, সাধারণ মানুষের প্রত্যাশা এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শ বিনিময় করা হয়। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যক্তিরা।
মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন বিশ্বাস বলেন, এলাকার মানুষের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে তিনি সামনের দিনগুলোতে কাজ করতে চান। জনসাধারণের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মোঃ সুমন বিশ্বাসের প্রত্যাশা, মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখা।
Devoloped By WOOHOSTBD