• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।। সরিষাবাড়ীতে বেড়েই চলেছে গরু চোরের প্রবণতা বটিয়াঘাটায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুমন বিশ্বাস, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন

কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।।

Montu Rahman / ৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মিজানুর রহমান রিপন: কলাপাড়া প্রতিনিধি।

“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ০৮ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর, কলাপাড়া, পটুয়াখালীর আয়োজনে এবং বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
জাতীয় সমবায় দিবসের দিনের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে অতিথি ও সমবায়ীদের নিয়ে এক বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়।
​উপজেলা সসপরিষদের পায়রা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সমবায়ীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান।
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবায় দিবস উপলক্ষে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সহকারী ইয়াসিন সাদিক কমিশনার (ভূমি), কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তৌহিদ নান্নু মুন্সী, সেলস এন্ড সাপ্লাই সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস উল আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ও উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী নেতৃবর্গ।
​অনুষ্ঠানের শুরুতে সমবায় দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন আবু তালেব ইভান মাতুব্বর।
​অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করে গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া(কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন)এবং কারিতাস বাংলাদেশ প্রয়াস প্রজেক্ট (একতা, জনতা, সততা ও সমতা সমিতি)।
অনুষ্ঠান শেষে সমবায় খাতে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন বিশিষ্ট সমবায়ী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন মহিপুর এস আর ও এস বি এস লিঃ এর সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, কলাপাড়া সেলস এন্ড সাপ্লাই সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া সেলস এন্ড সাপ্লাই সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ রতন, কলাপাড়া ইউসিসিএল সভাপতি ফোরকান তালুকদার, গুডনেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি’র কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, কারিতাস বাংলাদেশ প্রয়াস প্রজেক্ট, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আব্দুর রহমান জাফর এবং কলাপাড়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD