• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা জামালগঞ্জে পুলিশের অভিযানে ২২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে নারী চিকিৎসক নিহত।। ভেড়ামারায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন বিশ্বাসের বাড়িতে নির্বাচন আসন্ন নির্বাচন, জনসাধারণের প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা কলাপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত।।

ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর

Montu Rahman / ৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দৈনিক হালচাল নিউজ ডেক্স 

শীতের আগমনে বাড়ছে রোগীর চাপ, পর্যাপ্ত শয্যা না থাকায় মেঝেতেই চলছে চিকিৎসা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। বিশেষ করে ডায়রিয়া, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এতে ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

সরেজমিনে দেখা যায়, রোগীর তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অপ্রতুল হওয়ায় অনেক রোগীকে নির্ধারিত বেডের পরিবর্তে হাসপাতালের মেঝেতে বিছানার চাদর বা বেডশিট বিছিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর ভেড়ামারা উপজেলাসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসার জন্য নির্ভরশীল। কিন্তু জনসংখ্যা ও রোগীর সংখ্যা বিবেচনায় বর্তমান ৫০ শয্যার হাসপাতালটি প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এ অবস্থায় জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভেড়ামারা উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তাদের দাবি, হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়াতে হবে।

এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনস্বার্থে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত গ্রহণ করা হোক।

সুস্থ ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD