• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাড়াতে হবে ইংরেজি দক্ষতা বন্দরে হত্যা মামলার আসামি এস আরবি-১১ নিকট গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত

আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার

Montu Rahman / ১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি –

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী কিন্ডারগার্টেন স্কুল “আলহেরা মডেল একাডেমির” শিক্ষার্থী ও মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে অত্র স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাসানুজ্জামান খসরু’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্হাপনা পরিচালক ভেড়ামারা মেডিকেল সিটির স্বপ্নদষ্টা সাংবাদিক শাহজামাল। ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর পরিচালক সার্টিফাইড প্রশিক্ষক ডাঃ সাধনা রাণী ও আন্তর্জাতিক যোগী প্রজ্ঞা প্রাপ্তি।

ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড আয়োজিত “স্বাস্থ্য বিষয়ক সেমিনার” দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর ক্ষুদ্র প্রচেষ্টা…।

ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, মা সন্তানের আদর্শ শিক্ষক আদর্শ চিকিৎসক। মা সচেতন হলে সন্তান হবে নীরোগ। নানাবিধ রোগ সম্পর্কে ধারণা এবং ঔষধ ছাড়াই কিভাবে আরোগ্য সম্ভব সেসব বিষয়ে আলোকপাত করা হয়। অভিভাবকদের নানাবিধ সমস্যা নিয়ে প্রশ্ন উত্তরের সমাধান প্রদান করেন যোগ এবং রান্নাঘরের জিনিসপত্র দিয়ে। তিনি আরো বলেন, করো যোগ রহো নীরোগ। লাইফ স্টাইল খাদ্যভাস মেনে চলুন এবং ঔষধ কে না বলুন।

বিশেষ আলোচক সাংবাদিক শাহজামাল ইয়োগা কেন করবেন এবং ইয়োগার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আন্তর্জাতিক যোগী ডাঃ সাধনা রাণী অত্র স্কুলে অন্যান্য দেশের মত পাঠ্য ক্লাসে অন্তর্ভুক্ত করার জোর সুপারিশ করেন।

আলহেরা একাডেমির প্রধান শিক্ষক লেখক গবেষক হাসানুজ্জামান খসরু তার বক্তব্যে ইয়োগার ভূয়সী প্রশংসা করেন এবং সপ্তাহে ১ দিন ইয়োগা ক্লাস চালু করার প্রতিশ্রুতি প্রদান করে বলেন আগামী সপ্তাহ থেকে ইয়োগা ক্লাস চালু করা হবে।

মা এবং সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় “স্বাস্থ্য বিষয়ক সেমিনার” এর ক্লাস করার সুযোগ করে দেওয়ায় অত্র স্কুলের প্রধান শিক্ষিক হাসানুজ্জামান খসরুসহ সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ডাঃ কামরুল ইসলাম মনা।

অনুষ্ঠানে ইয়োগার ডিসপ্লে করেন ক্ষুদে যোগী প্রজ্ঞা প্রাপ্তি

স্বাস্থ্য সুরক্ষায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর স্বাস্থ্য বিষয়ক সেমিনার চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD