• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দৌলতপুরে বন্যাকবলিত ৬শত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন

অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক

Montu Rahman / ৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোর শহরের রেলবাজারে অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে জড়িত এই অভিযোগে চারজনকে আটক করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অনলাইনে জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হচ্ছে, ঝিনাইদহ জেলার সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক ও একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার ভাড়া বাড়িতে বসে তারা এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন
অভিযোগ রয়েছে, চক্রটির মূল টার্গেট ছিল বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা। তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্ডের তথ্য সংগ্রহ বা হ্যাক করে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে জাল নথি তৈরি করতেন। পরে এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স আরো বলেন, চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
অভিযানে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি ও কম্পিউটার-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৬ জানায়, প্রাথমিক আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD