• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দৌলতপুরে বন্যাকবলিত ৬শত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন

বটিয়াঘাটায় ৩০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দিনব্যাপী কাব হলিডে অনুষ্ঠিত

Montu Rahman / ৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধি :

বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের সহযোগিতায় এবং বটিয়াঘাটা উপজেলা স্কাউটসের আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে থানা হেডঃ কোঃ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলার
৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দিনব্যাপী কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব হলিডের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল-ইভান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলার সম্পাদক দেবদুলাল জোদ্দার এবং বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কমিশনার সমীর কুমার মণ্ডল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের ডিআরসি হুমায়ুন কবির, খুলনা জেলা স্কাউট লিডার আব্দুল্লাহ হাওলাদার, হাবিবুর রহমান, মোজাহিদুল ইসলাম, উপজেলা স্কাউটসের সম্পাদক অংশুপতি মল্লিক, যুগ্ম সম্পাদক ধীমান মণ্ডল এবং সহ-সভাপতি পঙ্কজ কুমার মল্লিক, গোলাম আলী আবেদ, সবিতা মণ্ডল, সাহিনা খাতুন, স্বপ্না বিশ্বাস, নরনারায়ণ রায়, শ্যামল বিশ্বাস, শ্যামল রায়, সিদ্ধার্থ শংকর রায়, মিল্টন ঢালী, দুলালী মজুমদার, বিভাষ জোদ্দার, রোজমেরী পান্না, অপর্ণা মণ্ডল ও দীপক বিশ্বাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কাব হলিডেতে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটদের অংশগ্রহণে বিভিন্ন স্কাউটিং কার্যক্রম, খেলাধুলা, শারীরিক কসরত ও শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি, সহযোগিতার মনোভাব ও দেশপ্রেম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD