• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দৌলতপুরে বন্যাকবলিত ৬শত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

Montu Rahman / ৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

​চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। ​উক্ত কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ৮ নং টিমের আওতায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটতলাহাট হতে জয়নগর মীরপাড়া গ্রামে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নং টিম লিডার কর নির্ধারক মো: এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোছা: নওরোজ হুদা ও পৌর কর্মচারী সংসদের সেক্রেটারী মো: আব্দুল আজিজ খান। অভিযানে অংশ নেন রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ, পৌরসভার কর্মচারী লিটন, শরীফ, শাহীন, কাদের, আলী হোসেন, গোলাম মোস্তফা রেসকেল-সহ অন্যরা।
​গঠিত টিমের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। এজন্য নিজ নিজ বাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD