• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দৌলতপুরে বন্যাকবলিত ৬শত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন

এরশাদ সিকদারের সহযোগী যাবজ্জীবন কারাদণ্ড আসামি ২৭ বছর অতিক্রম করে এসআরবি -৮ এর অভিযানে গ্রেফতার

Montu Rahman / ১০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি

পরিচয় বদলে ২৭ বছর আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো, ভারত-কুয়েতে আত্মগোপন: অবশেষে এসআরবি-৮ এর জালে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল সরদার।

এসআরবি সাবেক (র‍্যাব)প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, মাদকসহ সাজাপ্রাপ্ত আসামীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায়, এসআরবি-৮, সদর কোম্পানী, বরিশাল এবং এসআরবি-৬, সদর কোম্পানী, খুলনা এর একটি চৌকস আভিযানিক দল গত শনিবার ( ২৬ সেপ্টেম্বর ২০২৬) তারিখ রাতে খুলনার মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে । অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জয়নাল সরদার (৫৫), পিতা- মৃত আহম্মদ আলী সরদার, সাং- বংকুরা, থানা- গৌরনদী, জেলা- বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী জয়নাল সরদার এর বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় ১৯৯৯ সালে একটি হত্যা মামলা হয়, যার নং- ০৫, তারিখ- ২৪/০৯/১৯৯৯ খ্রিঃ, জিআর নং- ৭৯/৯৯, দায়রা নং- ২৫৩/২০০২, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে প্রথমে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ০৫ (পাঁচ) বছর সশ্রম কারাদণ্ডসহ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৬ (ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামী দীর্ঘ দিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

উক্ত গ্রেফতারী পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামীকে গ্রেফতারের নিমিত্তে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে এসআরবি-৮, সদর কোম্পানী, বরিশাল এবং এসআরবি-৬, সদর কোম্পানী, খুলনা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীর অবস্থান নিশ্চিতপূর্বক অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন‍্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD