• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার প্রতিভা বিশ্বাস অলরাউন্ড কম্পিটিশনে গানে তৃতীয় পর্যটন নগরী কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত।। অনলাইন হ্যাকিং চক্রের ৪ সদস্য যশোরে আটক বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান নওগাঁ জেলা পোরশা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৮৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দৌলতপুরে বন্যাকবলিত ৬শত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরন

বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

Montu Rahman / ৭ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ খাত্তাব হোসেন | বগুড়া প্রতিনিধি

বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় নদী দখল ও দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন, সচেতনতামূলক কর্মসূচি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বগুড়া শহরের সাতমাথায় আয়োজিত এ কর্মসূচিতে তীরের কেন্দ্রীয় কমিটি ও শাহ সুলতান কলেজ শাখার সদস্যরা অংশ নেন। পরে নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি তৌফিকুর রহমান ও নাসরিন সুলতানা সুমি, সাংগঠনিক সম্পাদক রুনি খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাবিহা ও মোরছালিন, সহ-দপ্তর সম্পাদক রিফাত। এছাড়া শাহ সুলতান কলেজ শাখার আহ্বায়ক আবুল বাশার মণ্ডল, যুগ্ম আহ্বায়ক জি. এম. রাহাত ও রুমি খাতুন উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে তীরের সাবেক সভাপতি হোসেন রহমান বলেন, “নদী আমাদের জীবন, জীবিকা ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দখল ও দূষণের কারণে নদীগুলো আজ হুমকির মুখে। নদী রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সংগঠনের বর্তমান সভাপতি মেহেদী হাসান বলেন, “অসচেতনতার কারণে নদীতে যত্রতত্র বর্জ্য ফেলা হচ্ছে এবং পানি দূষিত হচ্ছে। নদী রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি।”

শাহ সুলতান কলেজ শাখার আহ্বায়ক আবুল বাশার মণ্ডল বলেন, “নদী রক্ষা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। সরকার, প্রশাসন, গণমাধ্যম, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই করতোয়া নদীসহ দেশের সব নদী দখল ও দূষণমুক্ত হয়ে স্বাভাবিক প্রবাহ ফিরে পাক।”
উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার বিশ্ব নদী দিবস পালন করা হয়। নদী দখল ও দূষণ রোধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিই এ দিবস পালনের মূল লক্ষ্য।
২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে তীর। বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সংগঠনটি ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০২১’ লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD