• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত নারায়ণগঞ্জ জেলার সাত থানায় পৃথক অভিযানে বিভিন্ন অপরাধদের মোট ৬৮ জন গ্রেফতার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ হতে কাঁচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশ দুর্ধর্ষ চুরি মামলায় অভিযুক্ত গ্রেফতার অর্ধশতক ১ স্বর্ণ ও রূপা উদ্ধার মহিপুরে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক অনুষ্ঠিত । সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ @ মানিক গ্রেফতার ও ২টি হত্যা মামলার রহস্য উদঘাটন সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভুয়া প্রত্যয়ন পত্র বিক্রয় মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারে প্রবাসীর অবৈধ দখলে, এলাকাবসীর ক্ষোভ।। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে কুষ্টিয়ায় সাফ‘র আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত

Montu Rahman / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গতকাল সকালে কুষ্টিয়ায় জেলা সমাজসেবা কার্যালয়ে প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও সাফ‘র আয়োজনে আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়| শহর সমাজসেবা অফিসার মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মো: নজরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক| “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ বলেন, তামাক কোং বিভিন্নভাবে নতুন নতুন কৌশলে মানুষকে তামাকে আসক্ত করছে, যাতে মারাত্বকভাবে স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে| সরকারকে ধন্যবাদ জানায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)(সংশোধন) আইন-২০২৬ পাশ করার জন্য| জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এটা একটা সফল আইন, ফলে মানুষ পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার সুযোগ পেয়েছে| তামাক কোম্পানির বিভ্রান্তিকর কৌশল উম্মোচন করা, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ নীতির পক্ষে জনমত গড়ে তোলা এবং তরুণ ও সাধারণ জনগণকে সচেতন করে প্রতিরোধে সক্ষম করে তোলা আমাদের সবারই দায়িত্ব|

বর্তমান প্রেক্ষাপটে তরুণদের নিকোটিন আসক্তি থেকে সুরক্ষা দিতে এবং তামাক ও নিকোটিন পণ্যের আকর্ষণ কমাতে ই-সিগারেট, ভেপ, নিকোটিন পাউচসহ উদীয়মান নিকোটিন পণ্য নিষিদ্ধে পৃথক ও কার্যকর আইন প্রণয়ন সময়ের দাবি| ‘তামাকমুক্ত পরিবার, হোক আমাদের অঙ্গিকার’ এই আহবান জানিয়ে আলোচনা শেষে সাফ‘র পক্ষ থেকে স্টিকার ও লিফলেট বিলি করা হয়|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD