• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ ১১নং নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমাবেশ ও সংবাদ সম্মেলন চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচন সাড়াপোল রূপদিয়ায় রমরমা মাদক কারবার কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ গ্রহন,আটক শ্রম পরিদর্শক। চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শৃঙ্খলা ভঙ্গের দায়ে ‎কুয়াকাটা পৌর মহিলা দল নেত্রীর দলীয় সকল পদ স্থাগিত। সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু বিজয়নগরে ১২২ কেজি গাঁজাসহ ০১ মাদক কারবারী গ্রেফতার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ওসমান ফারুক অরভি

কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ গ্রহন,আটক শ্রম পরিদর্শক।

Montu Rahman / ২ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মিজানুর রহমান রিপন: কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

‎
‎
‎পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলে নতুন লাইসেন্স ও নবায়ন করে দেওয়ার কথা বলে ঘুষ সময় মো. শাহাব উদ্দিন নামে এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় তিনটি হোটেল থেকে নেওয়া মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান হোটেল কর্তৃপক্ষকে ওই টাকা ফেরত দেন।
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কুয়াকাটা প্যালেস ও হোটেল শৈবালে লাইসেন্স নবায়নের কথা বলে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ ওঠে ওই শ্রম পরিদর্শকের বিরুদ্ধে। পরে রাত ৯টার দিকে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাঁকে হাতেনাতে আটক করেন।
‎
‎প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার সারাদিন কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করে দেওয়ার কথা বলে টাকা আদায় করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেল কর্তৃপক্ষকে মামলার ভয় দেখানো হতো।
‎
‎হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের অভিযোগ, গত দুই বছর ধরে ওই শ্রম পরিদর্শক বিভিন্ন হোটেলে গোপনে মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার তাঁর সঙ্গে আলোচনা করা হলেও কোনো সমাধান হয়নি।
‎
‎হোটেল সাউথ স্টারের পরিচালক মো. মিঠুন বলেন, কয়েক দিন আগে ওই শ্রম পরিদর্শক তাঁদের হোটেলে গিয়ে ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেলের বিরুদ্ধে মামলা করেন। পরে আজ বিকেলে হোটেলে এসে ৩০ হাজার টাকা দিলে মামলা তুলে নেওয়া এবং আর হয়রানি না করার কথা জানান। এরপর তাঁরা টাকা দেন।
‎
‎হোটেল সি-লেভের এর মালিক মো. সবুজ বলেন, কয়েক মাস আগে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৩৭ হাজার টাকা নেওয়া হয়েছিল। আজ আবার এসে লাইসেন্স নবায়নের জন্য ৮ হাজার টাকা দাবি করেন। তাঁর কাছে টাকা না থাকায় ৫ হাজার টাকা দেন এবং বাকি ৩ হাজার টাকা রাতে বিকাশের মাধ্যমে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
‎
‎কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া বলেন, গত দুই বছর ধরে ওই কর্মকর্তা এভাবে গোপনে হোটেল মালিকদের কাছ থেকে টাকা আদায় করছেন। এ বিষয়ে তাঁকে দুইবার নিয়ে বসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারি কোষাগারে নির্ধারিত ফি জমা দিয়ে কীভাবে লাইসেন্স করা যায়, সে বিষয়ে আলোচনা করতে চাইলেও তিনি তা করেননি। বরং মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই কর্মকর্তাকে কুয়াকাটা থেকে প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
‎
‎এ বিষয়ে বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক নবীন হাওলাদার বলেন, তাঁরা জানতে পেরেছেন, শাহাব উদ্দিন ব্যক্তিগতভাবে কুয়াকাটায় বেড়াতে গিয়েছেন। সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ টাকা গ্রহণের কোনো সুযোগ নেই। তাঁদের দপ্তরে এ, বি ও সি ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়ার নিয়ম রয়েছে। সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নবায়ন ফি হতে পারে। ওই কর্মকর্তা টাকা নিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, শ্রম পরিদর্শক মো. শাহাব উদ্দিন বিভিন্ন স্থানে গিয়ে টাকা নিচ্ছেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হবে, যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।
‎
‎অভিযুক্ত মো. শাহাব উদ্দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) হিসেবে কর্মরত। তিনি ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা এবং গত চার বছর ধরে বরিশালে কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD