২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে রাজধানীর নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওসমান ফারুক অরভি। এর আগে ২০২৪ সালে উত্তরা হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করে সে।
অরভি বাংলাদেশ কংগ্রেসের নির্বাহী সদস্য মো. আব্দুল আলিম ও জেসমিন আলিম লাভলী দম্পতির কনিষ্ঠ সন্তান। তার বড় ভাই ওমর ফারুক তপু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে যন্ত্রকৌশলে স্নাতক সম্পন্ন করেছেন।
ভবিষ্যতে মানবিক চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন দেখে অরভি। তার এ সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। স্বপ্নপূরণে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে সে।
Devoloped By WOOHOSTBD