• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজদিখানের কাকালদীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” নওগাঁয় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক “মুন্সীগঞ্জ থানার অভিযানে দক্ষিণ চরমশুরা থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার” ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে প্রবাসী কল্যাণ মন্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন ওষুধ ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার বিজিবির, আটক ১ লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য আটক যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, ধর্ষণ চেষ্টায় যুবকের ৭ বছরের জেল।

Montu Rahman / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মু. অলি উল্লাহ ইয়াছিন

স্টাফ রিপোর্টার নোয়াখালী।

নোয়াখালীতে পৃথক দুটি মামলায় এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন এবং এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

​৩১ মার্চ মঙ্গলবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

গত ৩ জানুয়ারি ২০১৮ তারিখ ভোররাতে শাহানারা বেগম নামাজরত অবস্থায় থাকাকালে স্বামী গোলাম সারোয়ার পেছন থেকে গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যান। এই ঘটনায় নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং: নারী ৩৮০/১৮)। ​দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন। এই মামলায় নিহতের ছেলে সাইমুন নিজ বাবার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রদান করে।

এদিকে, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় এক ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. বরকত উল্লাহ নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছে একই আদালত। দণ্ডপ্রাপ্ত বরকত উল্লাহ ওই এলাকার পাটোয়ারী বাড়ির রহমত উল্লাহর ছেলে। ঘটনাটি ঘটেছিল ৮ মার্চ ২০২০ তারিখে। ভুক্তভোগী শিশুর ভাই মো. ইয়ামিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) খ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পিপি মো. সেলিম শাহীন রায়ের সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, “সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এর মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার পেয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD