২৫ অক্টোবর সকাল অনুমানিক নয় টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সৈয়দ পুর ইউনিয়নের জাফর নগর অপর্ণা চারণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তনিমা কোচিং পড়তে বাড়ি থেকে বের হলে পতিমধ্যে দূর্বতরা তাকে ছুরিকাঘাত করে তার পরনে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
উল্লেখ,তনিমা সৈয়দপুর ইউনিয়নের নুনাছডা গ্রামের জহুরুল আলম মাস্টারের মেয়ে সে স্কুলে কোচিংএ যাওয়ার পথে একই এলাকার কিছু চিন্তিত মাদকাসক্ত সন্ত্রাসী তনিমার উপর হামলা করে ছুরি দিয়ে তনিমার গালে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গলায় থাকা স্বর্নের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় এবং আহত অবস্থায় পেলে রেখে চলে যায়।পরে এলাকার লোকজন ছুটে এসে তনিমাকে উদ্ধার করে নিকটস্হ ডাক্তার খানায় নিয়ে যায়।
স্হানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় এলাকার কিছু মাদকাসক্ত চিন্তিত সন্ত্রাসী জড়িত তাদের ভয়ে এলাকার মানুষ মূখ খোলার সাহস পায় না।
এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকায় জুড়ে আতংক বিরাজ করছে ফলে স্কুলের কোমলমতি ছেলে মেয়েদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করছে তারা স্কুলে যেতে সাহস করছে না।এ ব্যাপারে অভিভাবক ও এলাকার সচেতন মহল ছেলে মেয়েদের নির্ভিগ্নে স্কুলে যেতে দ্রুত প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন।
Devoloped By WOOHOSTBD