• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত নারায়ণগঞ্জ জেলার সাত থানায় পৃথক অভিযানে বিভিন্ন অপরাধদের মোট ৬৮ জন গ্রেফতার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ হতে কাঁচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশ দুর্ধর্ষ চুরি মামলায় অভিযুক্ত গ্রেফতার অর্ধশতক ১ স্বর্ণ ও রূপা উদ্ধার মহিপুরে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক অনুষ্ঠিত । সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ @ মানিক গ্রেফতার ও ২টি হত্যা মামলার রহস্য উদঘাটন সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভুয়া প্রত্যয়ন পত্র বিক্রয় মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারে প্রবাসীর অবৈধ দখলে, এলাকাবসীর ক্ষোভ।। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার

সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ হতে কাঁচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

Montu Rahman / ৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সোনারগাঁ প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের পুরান বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর /০২৬) খ্রীঃ অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণকে ডেঙ্গুর ভয়াবহতা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে সচেতন করা হয়। বিশেষ করে বাড়িঘর, দোকানপাট ও আশপাশের এলাকায় কোন প্রকার পাত্রে পানি জমে থাকতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির সাউদ,হালিম আজাদ কাঁচপুর যুব সমাজ সংগঠনের পরিচালক মোঃ মাহফুজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা কোনো একক সংগঠনের দায়িত্ব নয়; এটি একটি সামাজিক দায়িত্ব। বাড়ির আঙ্গিনায় ও আশেপাশে আবর্জনার পরিস্কার পরিচ্ছন্নতা রাখা জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, টব, ডাবের খোসা, পুরোনো টায়ারসহ যেসব স্থানে পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমাতে হলে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা বা অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে কাঁচপুর পুরান বাজার ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় বিষয়ক লিফলেট তুলে দেওয়া হয়।


পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। ইতিপূর্বে বন্দর উপজেলার মদন পুর এলাকায় ভয়াবহ ডেঙ্গুর প্রকোপ বিষয় বিশেষ সর্তক বার্তা এবং আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD