• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জের গজারিয়ায় তেতৈতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ৪ নিহত গুরুত্ব আহত ২০ রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় ৫০ লিটার দেশীয় মদ নারীসহ সাতজন গ্রেফতার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অধিনে ডাকাতি মামলার পাঁচ আসামি গ্রেফতার ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার ২৮ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতার

ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

Montu Rahman / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১৪৮ নং ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে মহাসড়ক পারাপার নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর বিদ্যালয়সংলগ্ন ঝুঁকিপূর্ণ মহাসড়কের উভয় পাশে শিক্ষক ও শিক্ষার্থীরা দড়ি ধরে অবস্থান নেন এবং ড্রাম বাজিয়ে যানবাহন চালকদের সতর্ক করেন। পরে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার করানো হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক রাবেয়া খাতুন, দীপা রানী রায়, আফরোজা আক্তার রক্সি, ঈসাশা রানী রায়সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম বলেন, অতীতে এ মহাসড়ক পারাপারের সময় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক নাজমা আক্তার এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে ধন্যবাদ জানান। শিক্ষার্থী ও অভিভাবকরাও উদ্যোগটির প্রশংসা করে এটি নিয়মিত চালু রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD