• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন——–এমপি নূরুল ইসলাম বুলবুল বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে গাছ বিতরণ নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত ও ৩১ সদস্য গঠন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত কুষ্টিয়ার রুপালী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সৌজন্য সাক্ষাৎ  নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন মিজ্ সখিনা আক্তার পোড়াদহ জিআরপি থানার নবাগত ওসি‘র সাথে সাফ‘র মতবিনিময়

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে গাছ বিতরণ

Muntu Rahman / ২ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি —

কুষ্টিয়ার ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব আয়োজিত আজ সন্ধ্যায় ক্লাবের কনফারেন্স রুমে উপস্থিত সকল সাংবাদিকদের মাঝে গাছ বিতরণ করা হয়।

গাছ পাগল কৃষি সাংবাদিক পিয়ারুল ইসলাম এর উৎস উদ্দীপনায় ধীরে ধীরে ক্লাবের সাংবাদিকদের মাঝে ও গাছ প্রেমিক হওয়ার স্বপ্নের পথে এগিয়ে চলেছে।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি কে বাস্তবায়নের লক্ষে আজকে ক্লাবের উপস্থিত সাংবাদিকদের মাঝে গাছ বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, গাছ পাগল কৃষি সাংবাদিক পিয়ারুল ইসলাম এর উৎস উদ্দীপনায় আজ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরাও গাছ প্রেমিকে রুপান্তরিত হয়ে চলেছে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা কে সফল করতে জলবায়ু পরিবর্তনে এবং সবুজ পৃথিবীর প্রত্যাশায় আসুন আমরা সকলে কমপক্ষে ১ টা হলেও গাছ লাগাই পরিবেশ বাঁচায়। বায়ুদূষণ রোধ করি,বাসযোগ্য ভবিষ্যত গড়ি। সুস্থভাবে বেঁচে থাকার প্রথম শর্ত দূষণমুক্ত সবুজ পৃথিবী। সকল কর্মব্যস্ততা কে সরিয়ে রেখে নিজেকে এবং আগামী প্রজন্মকে সুস্থভাবে বেঁচে থাকতে আসুন এখন থেকে পরিবেশকে বাঁচিয়ে রাখতে আমরা সকলে ১ টি করে হলেও গাছ লাগাই, পরিবেশ বাচায়।
তারই ধারাবাহিকতায় আজ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে গাছ বিতরণ করা হয়।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মন্টু রহমান এর সহধর্মিণী সুরভীর আজ শুভ জন্মদিন থাকায় তাকেও গাছ উপহার দেয়া হয়। আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন এই কামনায় শুভ জন্মদিন।

তিনি আরো বলেন, একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন গড়তে সবুজ পৃথিবীর প্রত্যাশায় ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’।
“Inspired by Nature. For Climate. For Our Future.”

আল্লাহ আমাদের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, কৃষি সাংবাদিক পিয়ারুল ইসলাম সহ ক্লাবের সকল সাংবাদিকদের মনের আশা পূরণ করুন এবং সকল সাংবাদিকদের কেও গাছ পাগল হওয়ার তৌফিক দান করুন। আমিন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD