নারায়ণগঞ্জের সকল থানা এলাকায় পরিচালিত বিশেষ পুলিশি অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ জনস্বার্থে আইন শৃঙ্খলা রক্ষারয় গত ১৫/০৯/২০২৬ খ্রি. (মঙ্গলবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ কর্তৃক স্ব স্ব থানা এলাকায় পরিচালিত অভিযানে ৬৮ জন আসামিদের গ্রেফতার করা হয়।
*নারায়ণগঞ্জ সদর থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ৫০ গ্রাম গাঁজা সহ ০৭ জন মাদকসেবী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, অন্যান্য আইনে ০৪ জন সহ মোট ১৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
*ফতুল্লা মডেল থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ১০ জন মাদকসেবী গ্রেপ্তার করা হয়েছে।
*সিদ্ধিরগঞ্জ থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ১২ জন মাদকসেবী এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ০১ জন, অন্যান্য আইনে ০২ জন সহ মোট ১৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
*বন্দর থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী, ০২ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন, অন্যান্য আইনে ০৩ সহ সর্বমোট ০৮ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
*রূপগঞ্জ থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ০৩ জন মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০১ জন ও অন্যান্য আইনে ০১ জন সহ সর্বমোট ০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
*সোনারগাঁও থানা*
বিশেষ অভিযান পরিচালনাকালে ০৭ জন মাদকসেবী, মাদক মামলায় ০১ জন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০২ জন ও অন্যান্য আইনে ০৪ জন সহ সর্বমোট ১৪ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
*জেলা গোয়েন্দা শাখা (ডিবি)*
ডিবি পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের ০১ জন এবং অন্যান্য আইনে ০১ জনসহ মোট ০৩ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
*অভিযানে ০৭টি থানা ও ডিবি পুলিশ কর্তৃক মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততায় ৪৪ জন, ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধে ১৫ জন, এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৯ জনসহ সর্বমোট ৬৮ জন অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।*
Devoloped By WOOHOSTBD