• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত নারায়ণগঞ্জ জেলার সাত থানায় পৃথক অভিযানে বিভিন্ন অপরাধদের মোট ৬৮ জন গ্রেফতার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির পক্ষ হতে কাঁচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশ দুর্ধর্ষ চুরি মামলায় অভিযুক্ত গ্রেফতার অর্ধশতক ১ স্বর্ণ ও রূপা উদ্ধার মহিপুরে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক অনুষ্ঠিত । সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ @ মানিক গ্রেফতার ও ২টি হত্যা মামলার রহস্য উদঘাটন সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভুয়া প্রত্যয়ন পত্র বিক্রয় মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগারে প্রবাসীর অবৈধ দখলে, এলাকাবসীর ক্ষোভ।। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা পুলিশ দুর্ধর্ষ চুরি মামলায় অভিযুক্ত গ্রেফতার অর্ধশতক ১ স্বর্ণ ও রূপা উদ্ধার

Montu Rahman / ৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফতুল্লায় দুর্ধর্ষ চুরি মামলার রহস্য উদঘাটন; ড্রাইভার গ্রেফতার, ৪৯ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকায় একটি বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও রূপার অলংকার উদ্ধার করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০১/০৯/২০২৬) খ্রি. সকাল আনুমানিক ০৯.৫০ ঘটিকা হতে দুপুর ১২.৫০ ঘটিকার মধ্যে ফতুল্লা থানাধীন শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকায় একটি বাসায় অজ্ঞাতনামা চোর দল বা চোরেরা কৌশলে বাড়িতে প্রবেশ করে। চোরের দল নগদ ২,২০,০০০/- টাকা, স্বর্ণালংকার, রূপার অলংকার ও সিসি ক্যামেরার ডিভিআরসহ আনুমানিক ১,১০,৫০,০০০/- (এক কোটি দশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে ঘটনাস্থলের পার্শ্ববর্তী বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ভিডিও ফুটেজে ঘটনার দিন বাড়ির ড্রাইভার হোসেন (৪২)-কে পরিবারের সদস্যদের অগোচরে বাড়িতে প্রবেশ এবং কিছুক্ষণ পর বের হয়ে যেতে দেখা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তার গতিবিধি নজরদারিতে রাখে।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে তদন্ত পরিচালিত হয়। এসআই (নিঃ) পলাশ বাউন-এর নেতৃত্বে এসআই মিলন ফকিরসহ ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানের ধারাবাহিকতায় সোমবার ( ১৪/০৯/২০২৬) খ্রি. রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় শিকদার বাজার, গাবতলী, টাগারপাড় এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হোসেন (৪২), পিতা-কালাম, সাং-চাপাতলী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, বর্তমানে ফতুল্লা থানাধীন চানমারি এলাকার জাকিরের বাড়ির ভাড়াটিয়া-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে চুরি মামলার ৪৯ (ঊনপঞ্চাশ) ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং ৮ ভরি ১৪ আনা রূপার অলংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
চুরি, ডাকাতিসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD