সোমবার ( ০২/১১/২০২৬) খ্রি. আনুমানিক ০৭:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর রেজওয়ানুল ইসলাম ও ফোর্স সহ মেঘনা-গোমতি সেতু টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট করাকালে একটি অ্যাম্বুলেন্সের ভিতর রোগী পরিবহনের নামে বিশেষ কায়দায় লুকানো ৬৭২ বোতল স্কাফ সিরাপ সহ দুইজনকে আটক করে ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে। আটককৃত ব্যক্তিরা হচ্ছেন ০১। মো: নাহিদ (২৬), পিতা- মোঃ শহিদুল্লাহ, মাতা- মীনা আক্তার, সাং- নোয়াপাড়া, কাজীবাড়ি, ৯ নং ওয়ার্ড, চৌদ্দগ্রাম পৌরসভা, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।; ০২। আব্দুর রহিম মুন্না (২৬), পিতা- আবু জাফর, মাতা- নিলুফা বেগম, সাং- বাহির গোড়া, ইদ্রিস চেয়ারম্যান বাড়ি, 8 নং ওয়ার্ড, মুন্সিরহাট ইউপি, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে।
।
Devoloped By WOOHOSTBD