• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু বদলগাছীতে স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক হরিহরনগর বাওড় দখল, মাছ লুট ও প্রাণনাশ হুমকি যশোরে আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন তাহিরপুর যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউটি অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন আয়োজনে নৌ পত্নীতলায় হানিট্র্যাপের ফাঁদে মুক্তিপণ আদায় চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেফতার তাহিরপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ সততা ও ত্যাগের পরীক্ষিত নেতা আরিফুর রহমান কাঞ্চনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় কটিয়াদীাসী যুব দক্ষতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা

সোনারগাঁয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনার দাবি পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির

Muntu Rahman / ৪৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে কর্মসংস্থান হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনার দাবি জানিয়েছেন সামাজিক সংগঠন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পক্ষ হতে চেয়ারম্যান মোঃ হোসাইন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে চালকদের যথাযথ প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।
সম্প্রতি এক বিবৃতিতে মোঃ হোসাইন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বর্তমানে নগর ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও চালকদের অধিকাংশই রোড সেফটি আইন, ট্রাফিক সিগন্যাল এবং নিরাপদ চালনা সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। ছোট কিশোর হত বৃদ্ধ পর্যন্ত বয়সের মানুষই প্রতিনিয়ত পরিবার পরিজন নিয়ে দরিদ্র সীমার মধ্যে বসবাস। দরিদ্রদের কর্মস্থল না থাকার ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং পথচারীসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে বাধ্যতামূলক রোড সেফটি প্রশিক্ষণ, লাইসেন্স প্রদান ও নিয়মিত মনিটরিং চালু করা হলে দুর্ঘটনা উল্লেখ যোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে পরিবেশ বান্ধব এই যানবাহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও শৃঙ্খলিত করা সম্ভব হবে।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও কর্তৃপক্ষ—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জীবিকার তাগিদে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির পরিবারের লোকজন এক প্রকার বাধ্য হয়ে এই পেশায় নিয়োজিত হয়ে যুগে পড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD