• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু বদলগাছীতে স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক হরিহরনগর বাওড় দখল, মাছ লুট ও প্রাণনাশ হুমকি যশোরে আইনজীবী তুহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন তাহিরপুর যাদুকাটা, রুক্তি ও পাটলাই নদীতে বি.আই.ডব্লিউটি অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের প্রতিবাদে মানববন্ধন আয়োজনে নৌ পত্নীতলায় হানিট্র্যাপের ফাঁদে মুক্তিপণ আদায় চক্রের দুই তরুণীসহ ৪ সদস্য গ্রেফতার তাহিরপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ সততা ও ত্যাগের পরীক্ষিত নেতা আরিফুর রহমান কাঞ্চনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় কটিয়াদীাসী যুব দক্ষতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা

সততা ও ত্যাগের পরীক্ষিত নেতা আরিফুর রহমান কাঞ্চনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় কটিয়াদীাসী

Muntu Rahman / ৯ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

​এ.এস.এম হামিদ হাসান,

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

​নির্বাচনের হাওয়া বইছে কিশোরগঞ্জের কটিয়াদীতে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ এখন জমজমাট। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন ভোটের হিসাব-নিকাশ। তবে এবারের নির্বাচনে সাধারণ ভোটার ও তৃণমূলের নেতাকর্মীদের মুখে মুখে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আরিফুর রহমান কাঞ্চন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, একনিষ্ঠতা আর অসামান্য আত্মত্যাগের কারণে যিনি দীর্ঘদিন ধরেই এলাকায় “তৃণমূলের অকৃত্রিম অভিভাবক” হিসেবে এক অনন্য স্থান তৈরি করে নিয়েছেন।

এক দীর্ঘ পথচলা ​আরিফুর রহমান কাঞ্চনের রাজনীতিতে পদার্পণ ১৯৮৮ সালে ছাত্রদলে যোগদানের মধ্য দিয়ে। তৃণমূল থেকে উঠে আসা এই দূরদর্শী নেতা ১৯৯৪ সালে থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর নেতাকর্মীদের ভালোবাসায় টানা দুই মেয়াদে সভাপতি এবং তৃতীয় মেয়াদে আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন।

​ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল অধ্যায় শেষ করে ২০০৪ সালে তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক মনোনীত হন। এরপর ২০০৯ সালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০১১ সালে বিপুল ভোটে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই থেকে আজ পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

​আরিফুর রহমান কাঞ্চনের রাজনৈতিক জীবন কোনো কুসুমাস্তীর্ণ পথ ছিল না। বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি বারবার কারাবরণ করেছেন এবং চরম জুলুম-নির্যাতনের মুখোমুখি হয়েছেন। এমনকি ফ্যাসিবাদের রোষানলে পড়ে তার ব্যবসা-বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ​কিন্তু কোনো ঝড়-ঝাপ্টাই তাকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। দলের দুঃসময়ে যখন অনেকেই মাঠ ছেড়েছেন, তখন আরিফুর রহমান কাঞ্চন নিজের পৈতৃক জমি বিক্রি করে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। শত কষ্টের মাঝেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন, নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে সবার সুখ-দুঃখের ভাগীদার হয়েছেন।

​নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের দীর্ঘ ও রক্তক্ষয়ী গণ-আন্দোলনে রাজপথে তার অবদান ছিল অগ্রগণ্য। প্রতিটি আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া, বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে দিন-রাত এক করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন।

​​আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ মানুষের দাবির মুখে আরিফুর রহমান কাঞ্চন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এলাকার ভোটার ও সাধারণ জনগণের বিশ্বাস—একজন সৎ, শিক্ষিত এবং পরীক্ষিত নেতা হিসেবে তিনি নির্বাচিত হলে এই উপজেলা একটি আধুনিক মডেলে পরিণত হবে।

​চেয়ারম্যান হিসেবে তার মূল লক্ষ্যসমূহ:
​গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ।

এছাড়াও উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়ন ও রাজনীতির নেতিবাচক প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা হবে তার মূল লক্ষ।

সর্বস্তরের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করে একটি আধুনিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক উপজেলা প্রশাসন গড়ে তোলা।

​কটিয়াদীর সাধারণ ভোটার ও আমজনতার মতে, বর্তমান প্রেক্ষাপটে এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন যিনি ক্ষমতার চেয়ে জনগণের সেবাকে বড় করে দেখেন। স্থানীয় সচেতন মহলের দাবি—যিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের বাঁচাতে এবং মানুষের কল্যাণে নিজের পৈতৃক সম্পত্তি পর্যন্ত বিলিয়ে দিতে দ্বিধা করেননি, তার হাতেই উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার সবচেয়ে বেশি নিরাপদ। আর এই বিশ্বাস থেকেই কটিয়াদীর সর্বস্তরের মানুষ এবার আরিফুর রহমান কাঞ্চনকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে কোমর বেঁধে মাঠে নেমেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD