• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন আজ থেকে শুরু মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস মেলা, ভক্ত-দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে

Montu Rahman / ১৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

এক শতকেরও কম জমির মালিকানায় কোটি কোটি টাকার প্রায় এক বিঘা অর্থাৎ ৩৩ শতক জবর দখলে রেখেছে ভূমিদস্যু চক্র। যশোর রেলগেট পশ্চিম পাড়ায় ঐ জমি ও চক্রটির অবস্থান। প্রতিকার পেতে একজন ভুক্তভুগি যশোরের জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। অনুরূপ লিখিত অভিযোগ জানিয়ে প্রতিকার পাওয়ার জন্য জেলা পুলিশ সুপারের কাছে আবেদন পেশ করেছেন ভুক্তভুগি। এসব জমির মূল্য আনুমানিক প্রায় ছয় কোটি টাকা।
রেলগেট পশ্চিম পাড়ার মৃত: সেকেন্দার আলী শেখের ছেলে আব্দুর রাজ্জাক তার অভিযোগ পত্রে দাবি করেছেন ৭৭ নং চাঁচড়া মৌজায় রেলগেট পশ্চিম পাড়ায় কয়েক দাগে ৯৭ শতক জমি। এসব জমির মধ্যে প্রায় এক বিঘা বা ৩৩ শতক জমি মৃত সইজ উদ্দিন মাঝির ছেলে আবুল বাসার তার শালা শালিরা পরস্পর যোগাসাজসে জবর দখলে রেখেছে। ৫৪০, ৫৪১, ৫৪৩, ৫৪৪, ৫৪৬, ৫৪৭, ৫৪৮, ৫৫৩ দাগসহ আরো কয়েক দাগে ৯৭ শতক জমি। এরমধ্যে ৫৪৩ দাগে ২২ শতক এবং ৫৫৩ দাগে ৪৮ শতক জমি।
আব্দুর রাজ্জাক বিবাদী ১) আবুল বাশার ২। আবুল বাসারের ছেলে রায়হান, স্যালক লাল বাবু, (পিতা ওলি মোহাম্মদ) সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন আসামি বা বিবাদীরা সন্ত্রাসী প্রকৃতির। তারা আব্দুর রাজ্জাক, ব্যাটা ম্যানেজার নূর উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন টিঙ্কু ও পারভীন সুলতানা রুবার জমিতে জোর পূর্বক বসবাস করছে। আরো কিছু জমি যার মালিক আব্দুর রাজ্জাক তা দখল করার জন্য কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ইচ্ছাকৃতভাবে দ্বন্দ্ব সৃষ্টি করছে। জমি দখল বিষয়ক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। একটি মামলা নম্বর ২৭১/১৬ যা ২০০৪ সালে করা হয়েছে। অপর মামলাটির নম্বর এলএসটি ৪৭/২৫।
অভিযোগ উঠেছে দুটি মামলা চলমান তার পরেও কি অবৈধ প্রক্রিয়ায় ইসলামী ব্যাংক থেকে প্রায় ২৫ লাখ টাকা ঋণ নিয়েছে। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কতৃপক্ষ মামলা করেছেন। ঐ মামলার আসামি আবুল বাসারের স্ত্রী মুন্নী। সেই মামলা সম্পর্কে ব্যাংক কতৃপক্ষ মতামত দেয়নি। কোন প্রক্রিয়া বা কিভাবে এত টাকা ঋণ নিতে পারে তা কারো বোধগম্য নয়।
বিবাদীগণ সন্ত্রাসী প্রকৃতির। তারা আইন-আদালত তোয়াক্কা করে না। পূর্বে বিবাদীদের বিরুদ্ধে একাধিক জনের জমির দখলের রেকর্ড রয়েছে। বিবাদীরা ভুক্তভুগি ও পরি পরিবারের প্রতি একাধিকবার দেশীয় অস্ত্র নিয়ে হামলা চলিয়েছে। এতে তার পরিবার ব্যাপক ক্ষয় ক্ষতিতে পড়েছেন। বর্তমানে জমি দখল জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আবুল বাসার গং। তারা ভূয়া/মিথ্যা তথ্য দিয়ে মামলা দেয়ার হুমকি দিচ্ছে। তারা আব্দুর রাজ্জাক কে প্রাণে মেরে ফেলতে হুমকি দিচ্ছে। আব্দুর রাজ্জাক অভিযোগ পত্রে এ বিষয়টি উল্লেখ করে প্রতিকার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD