• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ অপরিকল্পিত খননে বাদাঘাট বাজারের সড়ক চলাচলের অনুপযোগী

সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

Montu Rahman / ৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের জরুরি চিকিৎসাসেবা ও হাসপাতালে যাতায়াত নিশ্চিত করতে দাতব্য সংস্থা ‘ভরসা ফাউন্ডেশন’এর উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।শনিবার (২১ নভেম্বর)সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা চত্বরে কেক ও ফিতা কেটে এই মানবিক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।স্থানীয় পর্যায়ে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের চিকিৎসাসেবা গ্রহণের পথ সহজ করা এবং জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।বিশেষ করে অর্থের অভাবে যারা ভাড়া করা অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করতে পারেন না,তাঁদের জন্য এই বিনামূল্যের সেবা বড় ভরসা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে,প্রচলিত সাধারণ অ্যাম্বুলেন্স গুলোর তুলনায় ভরসার এই অ্যাম্বুলেন্সে বাড়তি চিকিৎসা সরঞ্জাম রাখা হয়েছে।যেখানে সাধারণত একটিমাত্র অক্সিজেন সিলিন্ডার থাকে এবং অনেক সময় হাসপাতালে পৌঁছানোর আগেই রোগীর অবস্থার অবনতি ঘটে, সেখানে ভরসা অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি ব্লাড প্রেসার মাপার যন্ত্র, ডায়াবেটিস মাপার যন্ত্র এবং মনিটরসহ প্রয়োজনীয় ইকুইপমেন্ট যুক্ত করা হয়েছে।এ ছাড়া রোগীদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য অ্যাম্বুলেন্সে একজন হেলথ স্টাফও দায়িত্ব পালন করবেন।ভরসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো.রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সলিমুল্লাহ,চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের দুর্ঘটনা ও জরুরি বিভাগের ইনচার্জ আসিফ সাইফুল, মেডিসিন বিভাগের সিনিয়র চিকিৎসক ডা. লিংকন বড়ুয়া,সাজিনাজ হাসপাতালের রেজিস্ট্রার ডা.শান্তনু বড়ুয়া এবং ভরসা ফাউন্ডেশনের সিইও গোলাম মোস্তফাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD