• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ অপরিকল্পিত খননে বাদাঘাট বাজারের সড়ক চলাচলের অনুপযোগী চকরিয়া উপজেলার ঘুনিয়ায় চন্দ্র জ্যোতি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত। নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ২ টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ

নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা

Montu Rahman / ১১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

ফসলের উৎপাদন বাড়ানো ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২৩ নভেম্বর (সোমবার) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় সদর উপজেলার ৫ হাজার কৃষককে উন্নত জাতের ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পারিবারিক চাহিদা পূরণ, সরিষার উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের এ প্রণোদনা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD