ফসলের উৎপাদন বাড়ানো ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২৩ নভেম্বর (সোমবার) দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় সদর উপজেলার ৫ হাজার কৃষককে উন্নত জাতের ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পারিবারিক চাহিদা পূরণ, সরিষার উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের এ প্রণোদনা দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.