• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ অপরিকল্পিত খননে বাদাঘাট বাজারের সড়ক চলাচলের অনুপযোগী

অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা

Montu Rahman / ৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

যশোরের অভয়নগরে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ এর বিধিবিধান বিষয়ক অবহিতকরণ সভা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে এই সভা হয়।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মতিয়ার রহমান ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপি সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান।
এ ছাড়া নওয়াপাড়া সার, সিমেন্ট, কয়লা ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন মোল্যা, ব্যবসায়ী কামরুল ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ, বিসিআইসি ও বিএডিসির ৩৭ জন এবং উপজেলা ও পৌর এলাকার নবনিযুক্ত ৯ জন সার ডিলার সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD