• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শতখালী ইউনিয়নে নির্বাচনী কমিটি গঠন। সীতাকুণ্ডে ভরসা ফাউন্ডেশনের উদ্যােগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার অভয়নগরে সার ডিলার অবহিতকরণ সভা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নওগাঁয় ৫ হাজার কৃষককে কৃষি প্রণোদনা সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

যশোর বোর্ডে এইচএসসিতে নতুন জিপিএ ৫ এ ৫১৫ শিক্ষার্থীর

Montu Rahman / ৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মালিকুজ্জামান কাকা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছেন ৬২৮ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৫১৫ জন। ফল পরিবর্তন হয়েছে ১৯০৯ জনের।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এই অবস্থা।
উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের গাফিলতিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ।
দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বোর্ড।
বোর্ড সূত্র জানায় , এ বছর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী মোট ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে আবেদন করে।
এসব উত্তরপত্র যাচাই করে ৪৮১০টি নম্বরে পরিবর্তন আনা হয়েছে। এতে ১৯০৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে।
ফেল থেকে পাস করা ৬২৮ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন একজন। এ গ্রেড পেয়েছেন একজন, এ মাইনাস দুইজন, বি গ্রেড ১৮৩ জন, সি গ্রেড ৭১ জন এবং ডি গ্রেড পেয়েছেন ৩৭০ জন।
এ ছাড়া গ্রেড উন্নীত হয়ে এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৫০৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ছয়জন এবং বি গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে একজন।
অন্যান্য গ্রেড পরিবর্তনে ডি থেকে সি পেয়েছে ৫১ জন, সি থেকে বি ১২৪ জন, সি থেকে এ একজন, বি থেকে এ মাইনাস ২৪৫ জন, বি থেকে জিপিএ ৫ পেয়েছে ১জন,  বি থেকে এ  তিনজন এবং এ মাইনাস থেকে এ গ্রেড পেয়েছে ৩৪৩ জন,  এ্ মাইনাস থেকে জিপিএ ৫ পেয়েছে ৬জন।
যশোর শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, উত্তরপত্র মূল্যায়নে কিছু শিক্ষকের গাফিলতি ছিল।
অনেক খাতা যথাযথ মূল্যায়ন হয়নি। এ কারণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
যেসব পরীক্ষকের বিরুদ্ধে মূল্যায়নে গাফিলতির প্রমাণ পাওয়া গেছে, ভবিষ্যতে তাদের খাতা দেওয়া হবে না।প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD