• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

Montu Rahman / ২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত মোঃ খোরশেদ আলম রনি (৩৫) নামে এক পলাতক আসামি কে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল।

সোমবার(২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনি (৪২ নং কলোনি)এর ১৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে,ওই এলাকায় অস্ত্র, হত্যা,ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি অবস্থান করছে।পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ খোরশেদ আলম রনিকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের ভেতর থেকে একটি লোহার তৈরি ম্যাগাজিনবিহীন পুরোনো পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি স্টিলের তৈরি ম্যাগাজিনযুক্ত পিস্তলসদৃশ বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD