• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক মাগুরা জেলার শালিখা থানায় পুলিশ পরিচয় চাঁদা আদায়ের অভিযোগ যশোরে আওয়ামী লীগ কর্মী মেম্বার মঈনুর আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে নিজামপুরে বিএনপির মানব সেবা

সীতাকুন্ডে ইউপি নির্বাচনে উন্নয়ন ও জনসেবায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ ইউপি সদস্য প্রার্থী তরুণ সমাজসেবক আহমেদ উল্লাহ চৌধুরী টুটুল

Montu Rahman / ২৪ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড(ফেদাইনগর)এর সাধারণ মানুষের পাশে থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে এবং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ সমাজসেবক আহমেদ উল্লাহ চৌধুরী টুটুল।
ইতোমধ্যে তিনি উপজেলার ২ নাম্বার বারৈয়াঢালা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের ফেদাইনগর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ,উঠান বৈঠক এবং সাধারণ মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন।তাঁর এই প্রচারণায় স্থানীয় মুরুব্বি, যুবসমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।গণসংযোগকালে আহমেদ উল্লাহ চৌধুরী টুটুল বলেন,৫ নং ওয়ার্ডের ফেদাইনগর এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া আমার মূল শক্তি।আমি কোনো প্রতিশ্রুতির ফুলঝুরি নয়,বরং বাস্তবসম্মত কাজের মাধ্যমে এলাকার পরিবর্তন আনতে চাই। ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন,ড্রেনেজ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা,শিক্ষা ও যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন,”ইউপি সদস্য মানে কেবল একটি পদ নয়, এটি এলাকার মানুষের সেবক হওয়ার এক বড় দায়িত্ব।নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য আমার দরজা খোলা থাকবে।সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও বরাদ্দ যেন প্রকৃত হকদারদের কাছে সঠিকভাবে পৌঁছায়,আমি সে বিষয়ে সর্বদা সজাগ থাকব।”
স্থানীয় বাসিন্দারা জানান, আহমেদ উল্লাহ চৌধুরী টুটুল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।তিনি এলাকাবাসী কে সাথে নিয়ে বিভিন্ন সময়ে এলাকায় রাস্তা-ঘাট মেরামত,কালভার্ট নির্মাণ ও বৃক্ষ রোপনের মত কার্যক্রম করে আসছেন।এছাড়াও বিপদে-আপদে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।তাই আগামী নির্বাচনে৫ নাম্বার ওয়ার্ডের ফেদাইনগর এলাকার উন্নয়নে তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন এলাকাবাসী।
প্রচারণার অংশ হিসেবে তিনি ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করছেন এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ ৫ নং ফেদাইনগর ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD