• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত আসামী সাবেরা খাতুন কে ধরতে গেলে পুলিশ দেখে আসামির স্বামীর স্ট্রোক করে মৃত্যু চীনে অবস্থান করেও থেমে নেই রক্তদান, ১৪তম বারের মতো রক্তদান করলেন BSSKP নেতা রাজু ইসলাম নওগাঁর পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ফায়ারডিল সিরাপ উদ্ধার বাস চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবল নিহত চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে অ্যাকাডেমিক বর্ষপঞ্জি বিতরণ চকরিয়ায় হারবাং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও প্রতিবাদ মিছিল। চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে শুভ উদ্বোধন করা হলো “ চকরিয়া আল-হেরা মাদ্রাসা” বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা সীতাকুন্ডে অসুস্থ কুতুব উদ্দীন শিবলীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার

তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ

Montu Rahman / ০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

‎​সুনামগঞ্জ তাহিরপুর ‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের বাদাঘাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ভোট হবে ১৩১ উপজেলায় ১০২৬টি ইউনিয়নে।
‎
‎স্থানীয় রাজনৈতিক মহল এবং সাধারণ ভোটারদের মাঝে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ।
‎​দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতা তৃণমূল পর্যায়ে বেশ জনপ্রিয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তীতে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
‎​রাজনীতির পাশাপাশি এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎​এলাকার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মতে, ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতার কারণে আবুল কালাম আজাদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তাঁর মতো যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
‎​অন্যদিকে, আবুল কালাম আজাদ জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এবং বাদাঘাট ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD