• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা ফুটবল নক্ষত্র আজিজুল হক জিল্লুর প্রস্থান মাতামুহুরী উপজেলার বদরখালীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক

Montu Rahman / ১৩৭ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মালিকুজ্জামান কাকা

চাঁচড়া বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল আলম স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে উন্মুখ। তিনি যশোর সদর উপজেলার ১০নং চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চান।
ফ্যাসিস্ট আমলে দীর্ঘ অত্যাচার নির্যাতন মেনে এখন খানিক স্বাচ্ছন্দে রয়েছেন। তবে ফ্যাসিস্ট দোসর এখনো ১৫ আনা সমাজ ও রাজনীতিতে রয়ে গেছে। স্বচ্ছ রাজনীতির পথে ঐ ধারার লোকজন বাঁধা সৃষ্টি করছে। তিনি ভালো ও অপেক্ষাকৃত সাধারণ খারাপ মানুষজন নিয়ে এগিয়ে চলার পক্ষে। গ্রাম বাংলা যেথা হত দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের অবস্থান তাদের সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছেন। মানুষের উপকারে জনস্বার্থে তার রাজনীতি।
জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত ফজলুল আলম (৬০)। তার পিতা মৃত শহর আলী মোড়ল ও মাতা মৃত রাহীমন নেছা। সংসারে সন্তান বড় হয়েছে। তার এক ছেলে শিক্ষক। তিনি রাজনীতি, ব্যবসা, ধর্ম কর্ম আর মানুষ সেবায় দিন পার করছেন।
ফজলুল আলম বলেন, যশোর শহর ঘেঁষা অতি গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন চাঁচড়া। সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের আস্থা ভাজন একটি এলাকা। তবে বিগত ফ্যাসিস্ট আমলে এখানে সামাজিক অনিয়ম গুলোকে অন্যায়ভাবে নিয়ম করা হয়েছিল। হয়েছে নাগরিক অভিশাপ খুন, ডাকাতি অনেক কিছুই। তাই ভোটার ও নাগরিক সমস্যা আছেই। ৪১ হাজার ভোটারের ইউনিয়নটি এখনো খানিক বেসামাল দশায় রয়েছে। তবে স্থিতিশীল পরিবেশ ফিরতে শুরু করেছে যা আশার কথা। চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া ৮নং ওয়ার্ড যেখানে তার পৈতৃক বাড়ি ঘর। পারিবারিক ও রাজনৈতিক স্বজনরা এখানে বসবাস করছেন। মূলত এরাই তাকে ইউপি চেয়ারম্যান দেখতে অতীব আগ্রহী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ইউপি সাধারণ সম্পাদক ফজলুল আলম। তরিকুল ইসলামের শিষ্য হিসাবে তার পরিচিত রয়েছে। তরিকুল ইসলামের ছেলে সরকারের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত তাকে চেনে জানে। সাবেক প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের স্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট নার্গিস ইসলাম তার খোঁজ খবর নেয়। ইউনিয়ন জুড়ে তার রাজনৈতিক ও সামাজিক কার্যবিধি প্রশংসা ছড়িয়েছে। যদিও এতে ঈর্ষা করেন কেউ কেউ। তিনি মানুষের সেবা তথা ভুক্তভুগি মানুষের জন্য কাজ করতে পছন্দ করেন। ১৯৯০ সাল বা সম সাময়িক সময় থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সম্প্রীক্ত। এ কারণে তার বিরূপ পরিবেশ গেছে বহু দিন। তারপরও বিএনপি ছাড়েননি।
বিএনপির সকল সমাবেশে তিনি উপস্থিত থাকেন। ভোর সকাল থেকে তার সামাজিক কার্যক্রম শুরু হয়। ভাতুড়িয়ার বিএনপি কার্যালয়ে বসে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হতে চান। এলাকার সমস্যা গুলো সমাধান ও মানব সেবার মানুসিকতা থেকে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে এজন্য দলের সিদ্ধান্ত যার অপেক্ষায় তিনি এখন অপেক্ষারত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD