• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুনের ঘটনা ঘটে দাউদকান্দি মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৫১০০ নকল ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২ পানির ট্যাংকে নিম্নমানের ইট-পাথর ব্যবহারের অভিযোগ, বাদাঘাটে মানববন্ধন তাহিরপুর বাজারে মাতলামির অভিযোগ, কৃষকদলের দুই নেতা পুলিশের হাতে আটক ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে – মাওলানা বোরহান উদ্দিন বন্দরে দেশীয় অস্ত্র ও নগদ অর্থ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জ জেলার সকল থানায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধের ৯৬ জন গ্রেফতার সোনারগাঁও পৌরসভা এলাকায় বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ফুফা গ্রেফতার কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সর্মনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মহাসড়ক অবরোধ ১১নং নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমাবেশ ও সংবাদ সম্মেলন

সিরিয়াল কিলার আব্দুল ওয়াদুদ @ মানিক গ্রেফতার ও ২টি হত্যা মামলার রহস্য উদঘাটন

Montu Rahman / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গত শনিবার ( ১২.০৮.২০২৬) খ্রি. তারিখে নাঙ্গলকোট থানাধীন আতিয়াবাড়ি এলাকায় একটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। এই সংক্রান্তে প্রাথমিক তদন্তে ভিকটিম মোঃ মেহেদীকে (১৮) সনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে আরও জানা যায় যে, ভিকটিম মোঃ মেহেদী পেশায় একজন অটোরিকশা চালক। ঐদিনই এই সংক্রান্তে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা রুজু হওয়ার পর কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম এর নির্দেশে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ হত্যার রহস্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াদুদ মানিক, শাহেদ, ফাহিম, সেলিম-দেরকে গ্রেফতার করা হয়। আব্দুল ওয়াদুদ মানিক ও গ্রেফতারকৃত অন্যান্য সকল আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সকলে মিলে ভিকটিম মোঃ মেহেদীকে হত্যা এবং ভিকটিমের অটোরিকশাটি ছিনতাই করে। ভিকটিমকে হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করে আসামী আব্দুল ওয়াদুদ মানিক এবং সেলিম বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। প্রকাশ থাকে যে, নাঙ্গলকোট থানার হত্যা মামলাটি তদন্ত করতে গিয়ে গ্রেফতারকৃত আসামী আব্দুল ওয়াদুদ মানিক এর নিকট হতে একটি মোবাইল ফোন জব্দ করা হয়, যে মোবাইল ফোনটি আসামী আব্দুল ওয়াদুদ মানিক এর নয়।

গত ২৪.০৭.২০২৬ খ্রি. তারিখে নাঙ্গলকোট থানায় অটোরিকশা চালক মোঃ আরমান হোসেন (১৫) নিখোঁজ হয়। এই সংক্রান্তে নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়রী করা হয়। উক্ত নিখোঁজ ব্যক্তি মোঃ আরমান হোসেন এর নিখোঁজ হওয়ার ঘটনার অনুসন্ধানের সূত্র ধরে জানা যায় নাঙ্গলকোট থানার হত্যা মামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামী আব্দুল ওয়াদুদ মানিক এর নিকট হতে জব্দকৃত মোবাইল ফোনটি নিখোঁজ অটোরিকশা চালক মোঃ আরমান হোসেনের ছিল।

পরবর্তীতে, উক্ত জব্দকৃত মোবাইল ফোনের সূত্র ধরে নিখোঁজ অটোরিকশা চালক মোঃ আরমান হোসেন এর সন্ধানে নামে থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। ইতিমধ্যে নিখোঁজ অটোরিকশা চালক মোঃ আরমান হোসেন এর অপহরণ সংক্রান্তে তার মামা একটি মামলা রুজু করে। উক্ত মামলার তদন্ত করতে গিয়ে প্রথমে অটোরিকশা চালক মোঃ আরমান হোসেন এর চালিত অটোরিকশাটির কাঁটা বডি উদ্ধার করা হয় এবং মোঃ জোবায়ের হোসেন সুজন, নূর আলম এবং মোঃ গিয়াস উদ্দিনদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা অটোরিকশাটি আব্দুল ওয়াদুদ মানিক ও সেলিম এর নিকট হতে পেয়েছে। গ্রেফতারকৃত আসামীরা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

ইতিমধ্যে, গত শনিবার ( ১২.০৯.২০২৬) খ্রি. তারিখ মনোহরগঞ্জ থানাধীন বিনয়ঘর এলাকায় একজন অজ্ঞাতনামা ব্যক্তি কঙ্কাল উদ্ধার করা হয়। এই সংক্রান্তে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

পরবর্তীতে, নাঙ্গলকোট থানার হত্যা মামলার মূল আসামী গ্রেফতারকৃত ও হাজতী আসামী আব্দুল ওয়াদুদ মানিক এর নিকট হতে জব্দকৃত মোবাইল ফোন এবং গ্রেফতারকৃত আসামী মোঃ জোবায়ের হোসেন সুজন, নূর আলম এবং মোঃ গিয়াস উদ্দিনদের প্রদত্ত তথ্যের সমন্বয়ে হাজতী আসামী আব্দুল ওয়াদুদ মানিক এবং সেলিমকে অটোরিকশা চালক মোঃ আরমান হোসেন এর অপহরণ সংক্রান্তে নাঙ্গলকোট থানার মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে আনা হয়। আসামী আব্দুল ওয়াদুদ মানিক এবং সেলিমকে জিজ্ঞাসাবাদে তারা অপহৃত ভিকটিম অটোরিকশা চালক মোঃ আরমান হোসেনকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে মনোহরগঞ্জ থানাধীন বিনয়ঘর এলাকার একটি ডোবায় ফেলে দেয়। গতকাল অর্থাৎ গত সোমবার (১৪.০৯.২০২৬) খ্রি. তারিখ আসামী আব্দুল ওয়াদুদ মানিক অটোরিকশা চালক মোঃ আরমান হোসেনকে হত্যার কথা স্বীকার করে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

উল্লেখ্য যে, গত ০২.০৯.২০২৪ খ্রি. তারিখে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম শাহজাহান সাইমন (১৭) কে নৃশংসভাবে হত্যার করে লাশ গুম করার উদ্দেশ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর এর সাথে হাসপাতালের পরিত্যক্ত কোয়াটারে ভিকটিম শাহজাহান সাইমন (১৭) এর লাশ ফেলে রাখে। এই সংক্রান্তে লাকসাম থানায় সেপ্টেম্বর/২০২৪ মাসে একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত মামলার তদন্তে আসামী আব্দুল ওয়াদুদ মানিককে গ্রেফতার করা এবং আসামী আব্দুল ওয়াদুদ মানিক অটোরিকশা চালক শাহজাহান সাইমন (১৭)কে হত্যার কথা স্বীকার করে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক প্রদান জবানবন্দি করে।

আসামী আব্দুল ওয়াদুদ মানিক একজন সিরিয়াল কিলার। সে মূলত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে অটোরিকশা চালকদের টার্গেট করে অটোরিকশা ছিনতাই এবং হত্যাকান্ডের ঘটনা ঘটায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD